পোস্টগুলি
ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড
উইলিয়ামসন এ বছর আইপিএলে এসিএল চোটে পড়েন। এরপর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। ইংল্যান্ডে দলের সঙ্গেই চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিলেন উইলিয়ামসন। বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচগুলো খেলে নিজেকে তৈরি করে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন বোঝা যাচ্ছে, উইলিয়ামসনের মাঠে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। অবশ্য উইলিয়ামসন বিশ্বকাপের শুরুর অংশে না–ও থাকতে পারেন, আগেই বলা হয়েছিল এমন।